বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

৩৩ মিনিটেই রোনালদোর হ্যাটট্রিক, জুভেন্টাসের জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৩৪ বার

চ্যাম্পিয়ন্স লিগ সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রোববার রাতে কাইয়ারির বিপক্ষে মাত্র ৩৩ মিনিটেই হ্যাটট্রিক করে জুভেন্টাসের জয় এনে দেন এই পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের মাঠে সেরি আর ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। আর পক্ষে স্বাগতিকদের একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে।

এর আগে গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পোর্তোর বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন। দলের চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যাওয়া দেখেন মাঠে থেকেই। তবে সেই হতাশা পেছনে ফেলে কাইয়ারির বিপক্ষে শুরু থেকে জ্বলে ওঠেন রোনালদো।

ম্যাচের দশম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন রোনালদো। ২৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭ মিনিট পর দারুণ নৈপুণ্যে তৃতীয়বার জালে বল পাঠান রোনালদো। পাল্টা আক্রমণে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ তারকা। আর তাতেই ক্যারিয়ারে ৫৭তম হ্যাট্ট্রিক পূর্ণ হয় রোনালদোর।

এক বছরেরও বেশি সময় পর হ্যাটট্রিক পেলেন রোনালদো। এর আগে শেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন ২০২০ সালের ৬ জানুয়ারি। এই নিয়ে ঘরোয়া লিগে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা দাঁড়াল ৩৭টিতে, ক্লাব ক্যারিয়ারের এই হ্যাটট্রিক সংখ্যা ৪৮টি আর জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে নিজের ৫৭তম হ্যাটট্রিক এদিন পূর্ণ করলেন।

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এসি মিলান। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com