বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

এবার ছেলের বাবা হলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২২৫ বার

দুই মেয়ের পর এবার ছেলের বাবা হলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রেই তার ছেলের জন্ম হয়েছে। মা- ও ছেলে দুজনই ভালো আছে।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থাকলেও যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নেন সাকিব। পরে মাকে নিয়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। আজ জানা গেল, আলাইনা ও ইরামের পর তার ছেলের খবর।

২০১৬ সালে জন্ম নেয় আলাইনা। করোনাকালীন গত বছর জন্ম হয় সাকিবের দ্বিতীয় সন্তান ইরামের। ছেলের জন্ম কখন হয়েছে, কোন হাসপাতালে হয়েছে; তা এখনও জানা যায়নি। তবে, সাকিবের ঘনিষ্ট সূত্র বলছে, আজ তিনি ছেলের বাবা হয়েছেন। সন্তান জন্ম দেওয়ার পর ভালো আছেন সাকিবের স্ত্রী শিশির, ছেলেও সুস্থ আছে।

এর আগে জানুয়ারির ১ তারিখে তৃতীয় সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন সাকিব। মার্চেই তার নতুন সন্তান আসার কথা নিজেই জানিয়েছিলেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com