বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘ডুবসাতার’-এ মুগ্ধতা ছড়ান জয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৪৮ বার

মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এরপর নাম লেখান অভিনয়ে। একটা সময় অভিনয়েই সিরিয়াস হয়ে পড়েন। বছর যায়, বাড়তে থাকে কাজের পরিধি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তার সমসাময়িক অনেকেই হারিয়ে গেছেন মিডিয়া থেকে। কিন্তু জয়া আহসান ক্রমশই হয়ে উঠেন অপ্রতিদ্বন্দ্বী। কড়া সমালোচকরাও স্বীকার করেন জয়া গুণী অভিনেত্রী।

বড়পর্দায় তার প্রথম ছবি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এর পর অভিনয় করেন নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’-এ। ছবিতে জয়ার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন সবাই। ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে সরকারী অনুদানপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেন নাসির উদ্দীন ইউসুফ। সবাই যখন গেরিলার বিলকিসের প্রশংসা করেছেন সেখানে জয়া বলেন ভিন্ন কথা। তার ভাষ্যে, ‘ছবিটি দেখার পর মনে হয়েছে আরো অনেক কিছু করা যেতে পারতো। এই জায়গাটা অন্যভাবে করলে ভালো হতো, ঐ জায়গাটায় এক্সপ্রেশন আরেকভাবে দিলে ভালো হতো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com