মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রোনালদোর সেই আর্মব্যান্ড বিক্রি হলো ৬৪ লাখে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২২৯ বার

তিন দিনের নিলাম শেষে পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছুড়ে ফেলা সেই অ্যার্মব্যান্ড অবিশ্বাস্য দামে কিনে নিয়েছেন এক ব্যক্তি। যার দাম উঠেছে ৬৪ হাজার ইউরো, বাংলাদেশ মূদ্রায় যা প্রায় ৬৪ লাখ টাকা। এই অর্থের সবটুকুই ব্যবহার করা হবে বিরল রোগে আক্রান্ত ছয় মাসের শিশু গারভিলো দুরদিয়েভিচের চিকিৎসায়।

গত শনিবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। ওই ম্যাচের ফল যখন ২-২ গোলে ড্রয়ের পথে ঠিক তখনই শেষ মুহূর্তে রোনালদোর করা ‘বৈধ গোল’ বাতিল করেন ম্যাচ রেফারি। ম্যাচে ভিডিও এসিস্ট রেফারি (ভিএআর) না থাকায় নিশ্চিত গোল বাতিলের কারণে পয়েন্ট হারায় ইউরো চ্যাম্পিয়নরা। পরে প্রচণ্ড রাগ ও ক্ষোভ চেপে রাখতে না পেরে মাঠে অ্যার্মব্যান্ড খুলে ছুড়ে ফেলেন রোনালদো।

পর্তুগীজ তারকার ছুড়ে ফেলা সেই আর্মব্যান্ড কুড়িয়ে নেন স্থানীয় দমকলকর্মী জর্জ ভুকিসেভিচ। পরে ম্যাচের ছবি ও ভিডিও ফুটেজ দেখে সেই অ্যার্মব্যান্ডটির সত্যতা যাচাই করে তা নিলামে তোলে স্পোর্টস চ্যানেল ‘স্পোর্টক্লাব’। সেখানে তিন দিনের নিলাম শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৬৪ হাজার ইউরোতে কিনে নেন ব্যান্ডটি।

নিলাম থেকে পাওয়া ৬৪ হাজার ইউরো দিয়ে শিশুটির বিশাল চিকিৎসা ব্যয়ের কিছুটা পূরণ হবে। কেননা তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ ইউরো। বিশ্বে প্রতি ১০ হাজার শিশুর একজন এই রোগে আক্রান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com