বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

অ্যাতলেটিকোর হারে জমে উঠলো লা লিগার শিরোপা লড়াই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৪৪ বার

আন্তর্জাতিক বিরতি ফিরেই দুর্দান্ত জয় পেয়েছে সেভিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে হুলেন লোপেতেগি শিষ্যরা। রোববার রাতে ঘরের মাঠে ডিয়োগো সিমিওনের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।

ম্যাচের শুরুতেই লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধে ব্যবধান গড়তে পারেনি কোনও দলই। তবে বিরতির পর বদলে যায় বল দখলে এগিয়ে থাকা সেভিয়া।

৭০তম মিনিটে মার্কন আকুনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় সেভিয়া। ডান পাশ থেকে সতীর্থের বাড়ানো ক্রস দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই তারকা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইভান রাকিটিচরা।

সেভিয়ার কাছে হেরেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। আর ৬২ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। ৫৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সেভিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com