বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্রথম দেশ হিসেবে অলিম্পিক থেকে উ. কোরিয়ার নাম প্রত্যাহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৫৩ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থে টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের জুলাই মাসে জাপানের রাজধানী টোকিওতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ।

আসন্ন আসরে প্রথম দেশ হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গত ২৫ মার্চ পিয়ংইয়ংয়ে কোরিয়ার অলিম্পিক কমিটি এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ওয়েবসাইটে বলা হয়েছে, আমাদের অলম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ৩২তম অলিম্পিক গেমসে উত্তর কোরিয়া অংশ নেবে না। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে চলমান স্বাস্থ্য সংকটে খেলোয়াড়দের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ১৯৮৮ সালের পর এই প্রথম অলিম্পিক গেমসের কোনো আসর থেকে নাম সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া। সেবার স্নায়ু যুদ্ধের কারণে সিউলে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেয়নি দেশটি।

বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ গত বছরেই জাপানের টোকিও শহরে হওয়ার কথা ছিলো। এই নিয়ে বেশ প্রস্তুতও ছিলো দেশটি। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারিতে হাজার হাজার খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এক বছর পিছিয়ে চলতি বছরের জুলাইতে নেওয়া হয়। কিন্তু এখনো করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নির্ধারিত সূচিতেই আয়োজিত হবে অলিম্পিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com