শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

দিল্লিতে নৈশকালীন কারফিউ আসছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২১ বার

করোনা ভাইরাসের ভয়াবহতায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশকালীন কারফিউ আরোপ করা হয়েছে। ভারত সরকারের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। একটি সূত্র বলেছেন, এই প্রস্তাব প্রস্তুত করেছে দিল্লি সরকার। লেফটেন্যান্ড গভর্নর সবেমাত্র এ বিষয়ক ফাইলে অনুমোদন দিয়েছেন। ফলে তা আবার সরকারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশ জারির বাকি শুধু এখন। এই নির্দেশ দেয়া মাত্র এর কার্যকারিতা শুরু হবে। সরকারি ওই সূত্রটি বলেছেন, এখন নৈশকালীন কারফিউ ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

কারফিউয়ের অর্থ হলো সব রেস্তোরাঁ, পাব, বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য স্থানে প্রতিদিন রাত ১০টার পর লোক সমাবেশ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় একজন কর্মকর্তা বলেছেন, কারফিউয়ের সময় শুধু অত্যাবশ্যকীয় সার্ভিস খোলা থাকবে। শুধু দু’জন মানুষ এ সময়ে একত্রিত হতে পারবেন। বেশির ভাগ মার্কেট বন্ধ হয়ে যাবে সন্ধ্যার মধ্যে। তারপরও যারা খোলা রাখবেন তাদেরকে অবশ্যই রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। দিল্লি সরকারকে পরিষ্কার করতে হবে যে, তারা রেলস্টেশন, বিমানবন্দর এবং বাস টার্মিনালে যাওয়া মানুষদের চলাচল করতে দেবে কিনা। তবে একজন কর্মকর্তা বলেছেন, এসব স্থানে বাইরে থেকে যাওয়া ব্যক্তিদের থামানো হবে না। এক্ষেত্রে তারা বাসায় যেতে পরিবহন সঙ্কটে পড়তে পারেন। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে সোমবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৫৪৮ জন। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com