বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনায় আক্রান্ত আকরাম খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৩৩ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।

নিজেই বিষয়টি নিশ্চিত করে আকরাম খান জানান, শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। বাসায়ই এই মুহূর্তে আইসোলেশনে আছেন।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হলেও সুস্থ আছি আমি। আমার তেমন কোনো সমস্যা নেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় জানতে পারি আমি করোনা আক্রান্ত। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনো জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে।’

সাধারণ কিছু সমস্যা ছাড়া গুরুতর কোনো সমস্যায় ভুগছেন না আকরাম। গত কয়েকদিন সামান্য গলা ব্যথা ও ঠান্ডায় ভুগছিলেন তিনি। মূলত এই কারণেই আকরাম করোনা পরীক্ষা করেন। শুক্রবার পরীক্ষা করিয়েই, ওই দিন সন্ধ্যায় নিজে করোনা আক্রান্ত হওয়ার খবরটি পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com