রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

প্রথম টেস্টের জন্য টাইগারদের দল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১৮৭ বার

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কা থেকে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার তথ্য জানায় বিসিবি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অবশিষ্ট এই দুই ম্যাচের সব কয়টিই হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। আগামীকাল বুধবার থেকে শুরু হবে টাইগারদের প্রথম টেস্ট।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com