বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট ছড়ানোর অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২৯ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট তৈরী করে একটি মহল তার জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ অভিযোগ করেন।

শায়রুল কবির খান বলেন, কোনো কোনো পত্রিকার অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি দেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের মূল কপি সংগ্রহ করেছি। মূল কপির রিপোর্টে তার জন্ম তারিখ আর তৈরী করা নিউজের জন্ম তারিখের মাঝে কোনো মিল নেই। আমার অনুরোধ একজন জাতীয় নেত্রীকে নিয়ে, বিশেষ করে যখন তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন সেই সময়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর মত প্রকাশ করা সত্যি দুঃখজনক।

এ সময় তিনি সবাইকে আরো বেশি দায়িত্বশীল আচরণের জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com