বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাকিব-মুস্তাফিজকে নিয়ে দুই ওয়ানডের দল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৩১ বার

শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগে অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান। এ ছাড়াও আইপিএল খেলে দেশে ফেরা মুস্তাফিজুর রহমানও জায়গা পেয়েছেন এ দলে। তবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসের।

বাংলাদেশে স্কোয়াড : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ড বাই : নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com