বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ফের পেছাল এশিয়া কাপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২২৪ বার

নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার।  শেষ পর্যন্ত পিছিয়ে গেল এশিয়া কাপ।

রোববার অবশেষে এশিয়ান ক্রিকেট সংস্থার (এসিসি) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বহুল প্রতীক্ষিত এই সিরিজ পেছানোর ঘোষণা দেওয়া হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর আর বসছে না এশিয়া কাপ ক্রিকেটের আসর।  টুর্নামেন্টটি ২০২৩ সালে আয়োজন করতে চায় তারা।

গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ।  করোনা মহামারির জন্য শেষমেষ তা স্থগিত হয়ে যায়।

এবছর জুনে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের সেই প্রচেষ্টাতে পানি ঢেলে দেয় ভারত।

 

রোববার এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, পর পর দুই বছরে দুটি এশিয়া কাপ আয়োজন করা হবে।  ২০২২ সালেও এশিয়া কাপ আয়োজিত হবে, যা আগে থেকেই নির্ধারিত রয়েছে। তার দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আপাতত  এবছর ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির জন্য টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।  তাই ২০২২ ও ২০২৩ সালে আয়োজন হবে এশিয়া সেরার প্রতিযোগিতাটি।

প্রসঙ্গত, দুই বছর পর পর এশিয়া কাপ আয়োজন করে আসছে এসিসি। করোনার কারণে সেই নিয়মে বাধা পড়ল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com