বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাকিব-মোস্তাফিজের খেলা হবে না আইপিএলের বাকি পর্বে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৫৫ বার

করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাকি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে তা।

এবারের আইপিএলের বাংলাদেশের সাকিব আল হাসান কলকাতায় ও মোস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থানের হয়ে। আন্তর্জাতিক ঠাসা সূচির কারণে সাকিব ও মোস্তাফিজের খেলা হয়তো হবে না আইপিএলের বাকি পর্বে। এমন আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

সামনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে বাংলাদেশের হোম সিরিজ। মূলত এ কারণেই সাকিব-মোস্তাফিজকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়ার পক্ষে নয় বিসিবি।

পাপন বলেছেন, ‘আমাদের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দেয়া প্রায় অসম্ভব। আমি কোনো সম্ভাবনাই দেখছি না ওদেরকে অনাপত্তিপত্র দেয়ার। আমাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং এজন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

২৯টি ম্যাচ মাঠে গড়ানোর পর গত ৪ মে স্থগিত করা হয়েছে আইপিএল। পরে ৬ মে বিশেষ ফ্লাইটে একসাথে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই খেলেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com