শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

স্যালাইন দিয়ে করোনা পরীক্ষা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৮৯ বার

স্যালাইন দিয়ে সহজে করা যাবে করোনা পরীক্ষা- এমনটাই দাবি করছেন একদল বিজ্ঞানী। বলা হচ্ছে, বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতির চেয়ে নতুন উদ্ভাবিত এ পদ্ধতি অনেক সহজ। মুখে নিয়ে কুলি করা স্যালাইনের পানি থেকেই তিন ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফলও পাওয়া সম্ভব।

নতুন এ পদ্ধতির উদ্ভাবক ভারতের নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী কৃষ্ণ খৈরনারের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী। নতুন পদ্ধতিকে অনুমোদনও দিয়েছে আইসিএমআর। নতুন পদ্ধতিতে কীভাবে করোনা পরীক্ষা করা হবে, তা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন খৈরনার।

তিনি জানান, এ পদ্ধতিতে যে কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি টিউবের মধ্যে রাখা থাকবে স্যালাইনের পানি। ওই পানি মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে কুলকুচা করতে হবে। এর পর তা ওই টিউবেই রাখতে হবে। ওই নমুনা ল্যাবে নিয়ে অন্য একটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধাঘণ্টার মতো রেখে দিতে হবে। তার পর নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মিনিট ধরে ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। আর তা থেকে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com