মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ট্রাম্পের ব্লগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪৮ বার

ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৪ মে চালু করেছিলেন ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগ। চালুর মাস পার না হতেই এই ব্লগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের সিনিয়র সহকারী জেসন মিলার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে জানান, ব্লগটি চালু করার আর কোনো পরিকল্পনা নেই।

বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। তবে এটি বৃহৎ প্রচেষ্টার অংশ ছিল বলে স্বীকার করে নিয়েছেন মিলার।

যারা ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগে ঢুকতে চাইছেন, তাদের ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে ট্রাম্পের সর্বশেষ তথ্য জানানোর জন্য যোগাযোগের ঠিকানা চাওয়া হচ্ছে।

এর আগে ফেসবুক ও টুইটার ট্রাম্পকে নিষিদ্ধ করে। এর পর ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগটি খোলা হয়। ব্লগ খোলার পর এর মাধ্যমে সরাসরি সমর্থকদের সঙ্গে কথা বলতে পারতেন ট্রাম্প।

ফক্স নিউজ প্রথম ট্রাম্পের এ ব্লগের বিষয়ে জানায়। এর পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম করতে যাচ্ছেন এমন খবরও শোনা যাচ্ছিল। যদিও পরে ট্রাম্প তা নাকচ করে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com