মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য আনসারুল্লাহ আন্দোলনকে দোষ দিল আমেরিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫৪ বার

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সাথে ইয়েমেনের চলমান সংঘাত দীর্ঘায়িত করার জন্য হাউসি আনসারুল্লাহ আন্দোলনকে দোষারোপ করেছে আমেরিকা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংঘাত দীর্ঘায়িত করা এবং ইয়েমেনের মানবিক পরিস্থিতি সঙ্কটজনক পর্যায়ে নেয়ার জন্য আনসারুল্লাহ আন্দোলনকে দায়ী করা হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের মা’রিব প্রদেশে হামলার মাধ্যমে আনসারুল্লাহ আন্দোলন এ সংঘাতকে দীর্ঘায়িত করেছে। মা’রিব হচ্ছে সৌদি সমর্থিত বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি।

মার্কিন এই বিবৃতির বিপরীতে ইয়েমেনিরা বলছেন, তাদের দেশে মানবিক সঙ্কট তৈরি করার জন্য প্রধান দায় আমেরিকার। কারণ ইয়েমেনের ওপর অবরোধ আরোপকারী সৌদি সরকারকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইয়েমেনের অসহায় নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য আমেরিকার বিচার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রতি আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com