বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বাংলাদেশ সফরে স্মিথ-ওয়ার্নারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১২ বার

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দুই সফরের দলে নেই ডেভিড ওয়ার্নার,প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েলসহ নিয়মিতদের মধ্যে ৬ ক্রিকেটার। বিশ্রাম নিতে এই দুই সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন তারা। ইনজুরি থাকায় বাদ পড়েছেন স্টিভেন স্মিথ।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস আগার। অন্যদিকে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন ড্যান ক্রিস্টিয়ান। তার সঙ্গে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন বেন ম্যাকডারমটও।

আগামী ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। সেখানে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এরপর তারা বাংলাদেশে আসবে। বাংলাদেশ সফরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, এবং অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com