রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি, আওয়ামী লীগ নেতার জামিন বহাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৩০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রতিপক্ষের লোকজন অলি আহমেদ মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসিয়েছে। এ মামলায় হাইকোর্ট জামিন দিয়ে দেয়।

গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে (৫০) গ্রেফতার করে পুলিশ। সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার অলি আহমেদ মোল্লা সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের পরলোকগত হাজি সিদ্দিক মোল্লার ছেলে।

অলি নিজ নামের ফেসবুক আইডি ‘অলি আহমেদ মোল্লা’ থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ আসে। পুরে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com