মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাইডেনের ক্ষমতার ১৫০ দিনে ৩০ কোটি টিকার মাইলফলক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২২০ বার

বৈশ্বিক মহামরী করোনাভাইরাস মোকাবেলায় ক্ষমতা গ্রহণের ১৫০ দিনের মধ্যে ৩০ কোটি ডোজ করোনার টিকা প্রদানের মাইলফলক ছুতে পেরে বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউজে এই মাইলফলক পূরণের কথা জানান আমেরিকার প্রেসিডেন্ট। এ সময় তিনি গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কিন নাগরিক এবং তার পুরো প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সাফল্যের কৃতিত্ত্ব সম্পূর্ণ তাদের।

এ বছর মানুষ স্বাভাবিক গ্রীষ্মকাল পার করবে আশা করে জো বাইডেন বলেন, ‘গত বছরের তুলনায় আমরা ভিন্ন এক গ্রীষ্মকাল উপভোগ করতে চলেছি। আশা করি, এই গ্রীষ্মকাল আমেরিকানদের জন্য আনন্দপূর্ণ হতে চলেছে।’

কিন্তু একটি মাইলফলক ছুতে পারলেও, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশটির ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত করোনা টিকার একটি ডোজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে চলেছেন বাইডেন।

এখন পর্যন্ত দেশটির ৬৫.১ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত প্রথম ডোজের টিকা প্রদান সম্পন্ন করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com