বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ফ্রি ট্রান্সফার সুবিধায় ডিপেকে দলে নিল বার্সেলোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৭২ বার

ফ্রি ট্রান্সফার সুবিধায় লিঁও স্ট্রাইকার মেমফিস ডিপেকে দলে নিয়েছে বার্সেলোনা। চলতি মাসের শেষে লিঁওর সাথে চুক্তি শেষ হবার পরেই ডিপে কাতালান শিবিরে যোগ দিবেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। দুই বছরের চুক্তিতে তিনি বার্সেলোনায় এসেছেন।

এছাড়াও রিয়াল বেটিস থেকে ৯ মিলিয়ন ইউরোতে রাইট-ব্যাক এমারসনকেও দলে নেবার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান অনেক দিন ধরেই ডিপেকে দলে নেবার ব্যপারে আগ্রহ দেখিয়ে আসছিলেন। বার্সোলানায় আসার আগে ডাচ জাতীয় দলের কোচ থাকাকালীন কোম্যান ডিপেকে দলে পেয়েছিলেন।

২৭ বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ডকে গত মৌসুমে দলে নিতে ২৫ মিলিয়ন ইউরোর চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু জানুয়ারিতে চুক্তির পরিমান কিছুটা কমে আসায় লিঁও তাদের তারকাকে ছেড়ে দিতে আরো কিছু দিন অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নেয়।

গত মৌসুমে লিঁওর হয়ে ৩৮ ম্যাচে ২০ গোল করেছেন ডিপে। এছাড়া নেদারল্যান্ডের হয়ে শেষ চারটি ম্যাচে করেছেন পাঁচ গোল।

কোম্যানের অধীনে বার্সেলোনার আক্রমণভাগে আগুয়েরোর পাশাপাশি ডিপেকেও দেখা যাবে। করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্লাবটি দলের বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দিতে জোর তৎপরতা চালাচ্ছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিলিপ কুতিনহো, স্যামুয়েল উমতিতি ও মিরালেম পানিচ।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com