বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট মানবাধিকারকর্মী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯৬ বার

আলা আল-সিদ্দিক, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং সমালোচক লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার আমিরাতের মানবাধিকারকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আলা আল-সিদ্দিক যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা এএলকিউএসটির নির্বাহী পরিচালক ছিলেন। এএলকিউএসটি নামের এই সংস্থাটি আরব আমিরাত ও উপসাগরীয় অঞ্চলে স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সরব ভূমিকা রাখে।

এক টুইট বার্তায় আলা আল-সিদ্দিকের সংস্থা এএলকিউএসটির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়েছে।

আলা আল-সিদ্দিকের বাবা মোহাম্মদ আল সিদ্দিকও একজন বিখ্যাত মানবাধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তাকে আটক করে রেখেছে আমিরাত কর্তৃপক্ষ।

২০১২ সাল থেকে সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান বাজুবীর রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। ২০১১ ও ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার আলা আল সিদ্দিকের বিরুদ্ধে কিছু অভিযোগ আনে, যেখানে বলা হয় তিনি রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটকও করা হয়। এরপর যুক্তরাজ্যে পাড়ি দেন সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com