বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

শোককে শক্তি বানিয়ে শেষ আটে ডেনমার্ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২২১ বার

কাজে কলমে দল হিসেবে খুব একটা শক্তিশালী নয় ডেনমার্ক। তবে তাদের মানসিক মনোবল এতোই প্রবল যে, মানসিক শক্তির জোরে দারুণ ফুটবল খেলে যাচ্ছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসে প্রথম ম্যাচের ১৫ মিনিটে তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসনের অজ্ঞান হয়ে মাঠ ছাড়াটা দলটাকে শোকাহত করে। তবে এই শোককে শক্তি হিসেবে কাজে লাগিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

গ্রুপ পর্বে রাশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া দলটি নকআউটে এসে ওয়েলসে উড়িয়ে দিয়েছে। দুর্দান্ত খেলার পাশাপাশি বড় জয়ে শেষ আটে জায়গা করে নিলো ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়নরা। ১৭ বছর পর প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলবে ডেনিশরা।

আজ শনিবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ৪-০ গোলে জিতেছে ডেনমার্ক। ডলবার্গের জোড়া গোলের পর শেষ দিকে ব্যবধান বাড়ান ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট। তাদের সঙ্গে হেরে বিদায় নেয় গেরেথ বেলেদের ওয়েলস।

প্রথমার্ধে ছন্দময় ফুটবলে ওয়েলসকে চেপে ধরে ডেনমার্ক। দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও শক্ত করে ডেনিশরা। শুরুতে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষের দিকে ব্যবধান ৪-০ করে মাঠ ছাড়ে এরিকসনকে ছাড়া খেলতে নামা দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com