মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচ কখন, কীভাবে দেখবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৬ বার

কোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মানে গরনিঞ্চা ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ থেকে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে। প্রথম সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিল। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার সকাল ৬টায় মুখোমুখি হবে সেলেসাওরা।

কোপায় এই নিয়ে টানা চারবার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সবশেষ আসরে ব্রাজিলের সঙ্গে হেরে বিদায় নিয়েছিল আলবেসেলেস্তারা। চলতি আসরে কলম্বিয়াকে হারাতে পারলেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে উঠার সুযোগ থাকবে লিওনেল মেসিদের সামনে। অন্যদিকে মেসিদের হারাতে পারলেই ২০ বছর পর শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে কলম্বিয়ার সামনে।

কোপায় দারুণ ছন্দে আর্জেন্টিনা। পিছিয়ে নেই কলম্বিয়াও। কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়েছে তারা। তবে দু’দলের মধ্যকার লড়াই বেশ এগিয়ে আর্জেন্টিনা। ৪০ ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছে ১৪ বারের শিরোপাধারীরা, কলম্বিয়ার জয় ৯টি এবং ড্র হয়েছে আটটি। চলতি বছরের শুরুতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ২-২ গোলে ড্র করে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com