বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আর্জেন্টিনাকে পাঁচ গোলের ব্যবধানে হারাবে ব্রাজিল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২০০ বার

ঘরের মাঠে কোপা আমেরিকার সফল দল ব্রাজিল। নিজেদের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি সেলেসাওরা। চলতি আসরেও ঠিক একই রুপে কোপার ফাইনালে শিরোপাধারীরা। রোববার সকালে ফাইনালের মহারণে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে তারা। ম্যাচের আগেই ফল কি হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক কালে বলসোনারু বলেন, কোপার ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ‘একমাত্র লড়াই হবে আগামী শনিবার মারাকানায় (বাংলাদেশ সময় রোববার)। ব্রাজিল ৫-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে।’

এর আগে এই ফাইনালে ব্রাজিল-ই জিতবে বলে জানিয়ে দিয়েছেন নেইমার। যদিও নিছক মজা করে বলা আসলে মনের কথাতো এটাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা। ২০১৯ সালে ইনজুরিতে পড়ে নেইমার খেলতে পারেননি পুরো আসর। এবার দলের ফাইনাল নিশ্চিত করার অন্যতম ত্রাতা তিনিই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com