মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চটেছেন নেইমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৯৬ বার

বিশ্বের অনেক ফুটবলপ্রেমীই চাইছেন অন্তত এবার যেন চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং লিওনেল মেসি পায় ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। শুধু বিশ্বের ফুটবলপ্রেমীরাই নয়, অনেক ব্রাজিলিয়ানও বলছেন একই কথা। নিজ দেশের বিপক্ষে খেলা হলেও, ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করছেন অনেক ব্রাজিলিয়ান। তাদের ওপর বেজায় চটেছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। এসব মানুষের জন্য কড়া বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরি অপশনে নেইমার লিখেছেন, ‘আমি একজন গর্বিত ব্রাজিলিয়ান, এ পরিচয় দিতে ভালোবাসি। সব সময়ই আমার স্বপ্ন হলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের গান গাইতে শোনা। আমি কখনো ব্রাজিলের বিপক্ষে কোনোদিন সমর্থন দেইনি, যেখানে ব্রাজিল কোনো কিছুর জন্য লড়ছে।

নেইমার আরও লিখেছেন, ‘সেটা হোক যে কোনো খেলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যা খুশি… সেখানে যদি ব্রাজিল থাকে, তা হলে আমি অবশ্যই ব্রাজিল। আর সেসব ব্রাজিলিয়ান, যারা এর বিপরীত করছেন? আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাদের সম্মান করি না।’

প্রসঙ্গত, সেমিফাইনাল ম্যাচে নেইমার নিজেও চেয়েছিলেন মেসির আর্জেন্টিনাই জিতুক কলম্বিয়ার বিপক্ষে। তবে সেদিন তিনি এটিও পরিষ্কার করে বলেছিলেন যে, ফাইনাল ম্যাচে ব্রাজিলের জয় ব্যতীত আর কিছুই ভাববেন না তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com