মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোনালদো ‘উন্মাদ ও অসুস্থ’ : রিয়াল সভাপতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৯৩ বার

রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের একের পর এক অডিও প্রকাশ পাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। ক্লাবের বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে একেক সময় একেক ধরনের বেফাঁস মন্তব্য করেছেন তিনি। ইকের ক্যাসিয়াস ও রাউল গনসালেসের পর এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও মরিনহোকে নিয়ে মন্তব্য করা এক অডিও গণমাধ্যমে উঠে এসেছে।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপানো সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে উন্মাদ ও অসুস্থ বলে মন্তব্য করেছেন পেরেজ। একইসঙ্গে ক্লাবের সাবেক কোচ হোসে মরিনহোকেও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

২০১২ সালের এই অডিও প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল। অডিওতে পেরেজ বলতে শোনা যায়, ‘সে (রোনালদো) উন্মাদ, সে একজন গর্দভ। সে অসুস্থ। আপনার মনে হয় সে স্বাভাবিক? সে আসলে স্বাভাবিক না। নইলে সে যেসব কাজ করে এসব করতো না।’

সাবেক কোচ হোসে মরিনহোকেও ছেড়ে কথা বলেননি পেরেজ। দুই পর্তুগিজকে বাজে মন্তব্য করে তিনি বলেন, ‘ওদের প্রচুর অহংকার। কোচ (মরিনহো) এবং সে (রোনালদো) দুজনই নষ্ট হয়ে গেছে। তারা বাস্তবতা বুঝে না। ওরা দু’জনই অস্বাভাবিক এবং টাকা ছাড়া কিছুই বুঝে না। অথচ তারা উল্টো স্বভাবের হলে আরো বেশি টাকা কামাই করতে পারত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com