মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রথম আঘাত হানলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৯৫ বার

হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম আঘাতটি হানলেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফিরে গেছেন মারুমানি। লেগ বিফোর হন তিনি। জিম্বাবুয়ের বর্তমান স্কোর ১ উইকেট ৩৮ রান। ১০ম ওভারে খেলা চলছে এখন।

মঙ্গলবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছেন তামিম ইকবাল। আর টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মানে দ্বিতীয় ওয়ানডের মতো আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াডে দুটি পরিবর্তন। চোটে পড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান। অন্য দিকে আগের ম্যাচে চার উইকেট নেয়া তরুণ পেসার শরিফুল বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com