শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢামেকের করোনা ইউনিটের নার্সদের প্রণোদনা দেওয়া শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৫৭ বার

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ইউনিট ‘করোনা ইউনিটে’ যে সমস্ত নার্সরা কাজ করে যাচ্ছেন, তাদের প্রণোদনার চেক দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক তাদের হাতে এই চেক তুলে দেন। পর্যায়ক্রমে সবাই পাবেন সরকার ঘোষিত এই বিশেষ প্রণোদনা।

ঢামেক হাসপাতালে কর্মরত রয়েছেন প্রায় ২ হাজার ৬০০ নার্স। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ১৬২ জন নার্সকে চেক দেওয়া হচ্ছে। পরে বাকিদেরও পর্যায়ক্রম প্রণোদনার আওতায় আনা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, দেশের এ দুর্যোগ মুহূর্তে নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের জন্য কাজ করেছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে এ বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যারা করোনা ইউনিটে কাজ করছেন এখন শুধুমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে। ডিউটি রোস্টার অনুযায়ী সকল নার্সরাই পর্যায়ক্রমে করোনা ইউনিটে কাজ করবে, তাদেরকেও এ বিশেষ প্রণোদনা দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর সভাপতি কামাল হোসেন পাটোয়ারীসহ নার্স নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com