মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘মেসির পর ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২০৬ বার

দীর্ঘ ২০ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট হয়ে আছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। কাতালানদের সঙ্গে তার চুক্তি এখনো নবায়ন হয়নি। নানা জটিলতার কারণে চুক্তি নবায়নে কালক্ষেপণ হচ্ছে। তবে মেসি বার্সেলোনায়ই থাকছেন বলে বিশ্বাস করেন অনেকেই। আর অনেকের মতো সেই বিশ্বাসটাই করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। তার বিশ্বাস, মেসির পর বার্সায় আর কোনো ফুটবলার ১০ নম্বর জার্সিতে খেলবেন না।

লিওনেল মেসি যখন ক্লাব বার্সেলোনায় যোগদান করেন, তখন ক্লাবটিতে আধিপত্য বিস্তার করে খেলছিলেন রোনালদিনহো। মেসির ক্লাবের হয়ে প্রথম গোলেও অবদান রাখেন তিনি। প্রতিটি ম্যাচে গোল উদযাপনের সময় মেসিকে কাঁধে বসিয়ে দৌড়াতেন ব্রাজিলিয়ান এই প্লেমেকার। সেই থেকে মেসির সঙ্গে তার আত্মার সম্পর্ক। সময়ের ব্যবধানে মেসি এখন রোনালদিনহোকে ছাড়িয়ে গেছেন। বার্সেলোনার ইতিহাসে সেরা ফুটবলার এখন তিনি।

তবে বার্সেলোনার ছেড়ে যাওয়ার সময় সেই ১০ নম্বর জার্সিটি মেসিকে উপহার দিয়েছিলেন রোনালদিনহো। সেই জার্সি এখনো আকড়ে ধরে রেখেছেন মেসি। সেটা ভবিষ্যতে আরও কয়েকবছর মেসির গায়ে থাকবে বলে বিশ্বাস করেন এই ব্রাজিলিয়ান। এরপর এই ক্লাবের আর কোনো ফুটবলার এই জার্সিটি পরবে না বলেও মনে করেন তিনি।

ইতালিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদিনহো বলেন, ‘মেসিকে অবশ্যই বার্সেলোনায় থাকতে হবে। সে যখন অবসর নেবে, আমি আশা করছি এখন থেকে আরও অনেক পরে অবসর নেবে। সে তার ১০ নম্বর জার্সিটি পেছনে রেখে যাবে। এরপর আর কেউই এটা পর আর কোনোদিন খেলবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com