বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জহিরের বিদায়ে শেষ হলো বাংলাদেশের এবারের অলিম্পিক মিশন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার

টোকিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট শেষ করলেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান!  স্থানীয় সময় বেলা ১১টা ১ মিনিটে শুরু হয় জহিরের হিট। জহির দৌড়েছেন ৩ নম্বর হিটের ৩ নম্বর লেনে। তিনি হিটে সময় নেন ৪৮.২৯ সেকেন্ড। আর ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে ওঠেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট মাইকেল চেরি।

এর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ৪০০ মিটারে দৌড়েছিলেন বাংলাদেশের মেহেদি হাসান। আর জহির ২৯ বছর পর এই ইভেন্টে দৌড়ালেন। ৪০০ মিটারে জহিরের সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড। ২০১৯ সালে ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই টাইমিংয়ে সোনা জেতেন তিনি। টোকিও অলিম্পিকে আর্চারি, শুটিং ও সাঁতারের ইভেন্ট থেকে একে একে বিদায় নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিদায় নিলেন জহির।

২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠে সবার নজর কাড়েন জহির। এ বছর জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হ্যান্ড টাইমিংয়ে জহির ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন।

আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট শেষ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জহিরের শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন। জানা গেছে, আগামীকাল সোমবার ঢাকায় রওনা দেবে বাংলাদেশের পুরো অলিম্পিক টিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com