বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

প্রতারণার অভিযোগে রাজধানীতে নারী চিকিৎসক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯২ বার

রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভূয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক এবং বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা (আইপিসি) কে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভূয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগ্রেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী ইশরাত রফিক ঈশিতা (আইপিসি) কে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এই বিষয়ে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com