শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে পৌঁছাল আরও ২শ’ টন তরল অক্সিজেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার

ভারত থেকে চতুর্থ দফায় সিরাজগঞ্জে আরও ২শ’ টন তরল অক্সিজেন পৌঁছাল। গতকাল রোববার দিবাগত রাত ১টা ৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ ষ্টেশনে সরাসরি রেলপথে ১০টি কন্টেইনারে এই তরল অক্সিজেন আনা হয়। এ নিয়ে এ পর্যন্ত আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে ৮শ’ টন তরল অক্সিজেন এলো।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশনের মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার সকাল ৮টা থেকে অক্সিজেন খালাস করা হচ্ছে।

লিনডে’র আর্ন্তজাতিক ব্যবস্থাপক সুফিয়া আকতার ওয়াহাব বলেন, মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারে সরাসরি ভারত থেকে এ তরল অক্সিজেন সরাসরি রেলপথে আনা হচ্ছে। খালাস করার পর লিনডে’র নিজস্ব গাড়িতে মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, চলমান করোনাভাইরাস মহামারিতে দেশে চিকিৎসাক্ষেত্রে অক্সিজেন সংকট রয়েছে। এ সমস্যা মোকাবিলায় এর আগে ৩১ জুলাই ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান সিরাজগঞ্জে এসে পৌঁছায়। তার আগে আসে আরও দুটি চালান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com