শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পরিবহন সংকটে ভাড়া বেশি, গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৮০ বার

অতিরিক্ত ভাড়া ও সড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আজ সোমবার সকালে শ্রীপুর উপজেলার ২নং সিঅ্যান্ডবি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে ছোট ছোট যানবাহন আটকা পড়ে।

শ্রমিকরা জানান, সরকার সব কারখানা খুলে দিয়ে গণপরিবহন বন্ধ করে রেখেছে। এতে সড়কে গণপরিবহন না পাওয়ার কারণে তারা সময়মতো অফিসে যেতে পারছেন না। ছোট ছোট পরিবহন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো ১০ টাকার ভাড়া ৩০ টাকা করে নিচ্ছে।

শ্রমিকরা আরও বলেন, ‌ ‘আমরা তাৎক্ষণিক ঘোষণা শুনে কোনোমতে বাড়ি থেকে এসে চাকরি বাঁচানোর জন্য কাজে যোগ দিচ্ছি। এখন আমাদের হাতে টাকা নেই। বাড়ি থেকে আসার সময় অতিরিক্ত ভাড়া দিয়েও বিড়ম্বনা মাথায় নিয়ে আসতে হয়েছে। এখন অফিসে যাওয়ার সময়ও প্রতিদিন এ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা যাবো কোথায়? আমাদের কথা শোনার কেউ নেই। সবাই খালি আমাদেরকে আশ্বাস দেয়। গার্মেন্টেসে চাকরি করি বলে কি আমাদের জীবনের কোন মূল্য নেই?’

স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত যেতে অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি বলেন, ‘কারখানায় এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।’

অন্য একটি কারখানার শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮ কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা ছিল। আজ বাস না পেয়ে অটোরিকশায় যাওয়ার পরিকল্পনা করেন। অটোচালক ভাড়া ১২০ টাকা চায়। পরে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যান না পেয়ে বাধ্য হয়েই ৮০ টাকা ভাড়া দিয়ে কাজে এসেছেন।

আরেক কারখানার শ্রমিক হোসেন আলী জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সকল লোকাল বাস, সিএনজি ও অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে। যারা মহাসড়কে এ ভাড়া নিয়ন্ত্রণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পরে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনে বেশি ভাড়া নেওয়া হবে না বলে শ্রমিকদের আশ্বাস দেন। এর পর সকাল সাড়ে ৯টায় শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com