শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিয়ের ১৫ দিন পর জানলেন স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৬১ বার

বিয়ের ১৫ দিন পর এক যুবক বুঝতে পারেন তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি স্বজনদের জানান তিনি। এর পর গত শুক্রবার রাতে ওই তরুণীর সাবেক প্রেমিককে আসামি করে মামলা দায়ের হয়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার হরিপুরে।

এর আগে গত ১৫ জুলাই ওই যুবকের সঙ্গে পাশের তুলশীপুর গ্রামের ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীর বিয়ে হয়। বাঘার থানার ডিউটি অফিসার এসআই কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই কুদ্দুস জানান, বিয়ের ১৫ দিন পর ওই যুবক জানতে পারেন তার বিবাহিত স্ত্রী অন্তঃসত্ত্বা। পরে কোরবানির ঈদের পর তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সেখানে শ্বশুরবাড়ির সবাইকে স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ জানান। এ সংবাদে আতঙ্কিত হয়ে পড়েন মেয়ের পরিবার।

তিনি বলেন, পরদিন উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে তারা জানতে পারেন মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের আগে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে তার মেয়ের প্রেমের সূত্রে শারীরিক সম্পর্ক হয়। এতেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেন স্বজনদের জানান।

এসআই আরও জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। তবে মামলার পর থেকে আসামি সোহেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গত শনিবার (৩১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বাঘার থানার ডিউটি অফিসার এসআই কুদ্দুস ।

এদিকে, সোহেল জোরপূর্বক ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী ওই তরুণী। তিনি বলেন, ‘বিষয়টি কাউকে জানালে সোহেল বাবাকে হত্যা করার হুমকি দিয়েছিল। এ কারণেই বিষয়টি গোপন রাখি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com