শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় ২৮৭ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে ডেঙ্গু সংক্রমণের এটাই নতুন রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, নতুন ২৮৭ রোগীর মধ্যে মাত্র আট জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার।

এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১০২ জন।

চলতি মাসের দুই দিনে সারা দেশে মোট ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে ৯৭৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com