শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় এক দিনে ৩১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৪৬ জনের। আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৭৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ৩ জন, মাগুরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮৭২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com