শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

২৬০০ জনকে অবৈধভাবে টিকা দেওয়া সেই রবিউল বরখাস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন পর্যায়ে আগাম নিবন্ধন ছাড়া ২৬০০ জনকে করোনার টিকা দেওয়ার অভিযোগ রয়েছে রবিউল হোসেন নামে এক মেডিকেল টেকনোলজিস্টের (ইপিআই) বিরুদ্ধে। টিকা দেওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরখাস্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, ‘টিকা প্রদানে অনিয়মের অভিযোগ ওঠায় রবিউল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’

এ বিষয়ে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘শুনেছি রবিউল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনোও চিঠি আসেনি।’

রবিউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি নির্দেশনার আগে গত ৩০ ও ৩১ জুলাই পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে নিবন্ধন ছাড়া দুই হাজার ৬০০ জনকে করোনার টিকা দেন। গত ৩০ জুলাই শোভনদন্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং পরদিন শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হয়।

পরে এই ঘটনায় গত শনিবার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. অজয় দাশকে কমিটির প্রধান করে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মো. নুরুল হায়দারকে ওই তদন্ত কমিটির সদস্য করা হয়। পাশাপাশি তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত সোমবার কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com