শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৬৭ বার

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৪২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১০ জন করে মারা গেছেন। এছাড়া খুলনায় ৯, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে একজন করে, চুয়াডাঙ্গায় তিন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার  বিভাগে ৩৬ জনের মৃত্যু ও ৭৬১ জন করোনা পজিটিভ হন। এতে দেখা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের হার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। মারা গেছেন দুই হাজার ৬২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com