শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় করোনায় ৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা আজ সামান্য বেড়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে কম, সুস্থ হয়ে রিলিজ পাচ্ছে বেশি। করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালসমূহের সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দু’জন, মোট তিনজনের মৃত্যু হয়। খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় খুলনার পাঁচটির মধ্যে দুই হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছিল।

অপরদিকে হাসপাতাল থেকে একই সময়ে ৪৪ জনকে সুস্থ হওয়ায় রিলিজ করে দেয়া হয়। আর নতুন ভর্তি করা হয় ৩৯ জনকে। হাসপাতালগুলোর মোট ৫৬৫ করোনা বেডে ২৯৭ জন ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com