শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৫ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৪০ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত সাতজনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার একজন ও টাঙ্গাইলের একজন।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), বড়বিলার জরিনা (৩৫), শম্ভুগঞ্জের আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোণা সদরের রইসুদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।

এছাড়া একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে ময়মনসিংহের সাত জন ও নেত্রকোণার একজন রয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০) ও লুতফা (৫০) হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০), নেত্রকোণার কেন্দুয়ার নার্গিস (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ১৭.৮১ শতাংশ। এর আগের দিন সোমবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৯৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com