রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হচ্ছেন ক্যাথি হোচুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার

নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হচ্ছেন ক্যাথি হোচুল। তিনি বর্তমানে ওই রাজ্যের লে. গভর্নরের দায়িত্ব পালন করছেন। বর্তমান গভর্নর অ্যান্ড্রু কোমো মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি আগামী দু’সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন। তার বিরুদ্ধে বেশ কয়েকজন নারীর করা যৌন হয়রানির অভিযোগ তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।

কোমোর পদত্যাগ ঘোষণার পর হোচুল টুইটে বলেন, পদত্যাগ করার গভর্নর কোমোর সিদ্ধান্তের সাথে আমি একমত। নিউ ইয়র্কবাসীর স্বার্থে তিনি ঠিক কাজই করেছেন। আর আমি নিউ ইয়র্ক স্টেটের ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছি। তিনি ২৪ আগস্ট গভর্নরের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত সাত বছর ধরে ৬২ বছর বয়স্ক হোচুল লে. গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে কোমো প্রায় এক যুগ নিউ ইয়র্কের গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি আবারো নির্বাচনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু যৌন কেলেঙ্কারি তার স্বপ্ন শেষ করে দিয়েছে।

সম্প্রতি গভর্নর কোমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ঘটনার সত্যতা উঠে আসে বলে জানায় স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম পাঁচ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন কোমো এবং পদত্যাগ করতেও চাননি তিনি।

তদন্ত রিপোর্ট সামনে আসার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, কোমোর পদত্যাগ করা উচিত। নিউইয়র্কবাসী আর চাচ্ছিলেন না ঝানু এই রাজনীতিককে। ফলে কঠোর সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগ করেন কোমো।

সূত্র : সিএনএন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com