বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

২০ ধাপ লাফিয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৯০ বার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে ফরম্যাটে শীর্ষে ছিলেন আগে থেকেই। এবার পুনরুদ্ধার করলেন টি-টোয়েন্টির সিংহাসনও।

চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

ঐতিহাসিক এই সিরিজ জয়ে সিরিজসেরা হয়েছেন সাকিব। তার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন তিনি। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে হটিয়ে ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে এখন এক নম্বর অলরাউন্ডার সাকিব।

সাকিবের এই ঈর্শ্বণীয় সাফল্যের দিনে সুখবর পেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ওভারপ্রতি মাত্র ৩.৫২ রান দিয়ে ৮.৫৭ গড়ে ৭ উইকেট নেন এই বাঁহাতি পেসার। যার পুরস্কারস্বরূপ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তিনি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ চার ম্যাচ এবং ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

যেখানে বড় লাফ দিয়ে শীর্ষ দশে এসেছেন মোস্তাফিজ। ২০১৮ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিলেন তিনি।

এ ছাড়া সেরা একশতে ঢুকেছেন সিরিজে ৮ উইকেট নেওয়া তরুণ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি আছেন ৬৬ নম্বরে। আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com