সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বার্সা ছাড়ায় ৩ রেকর্ড ভাঙা হলো না মেসির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২০৭ বার

মেসি এখন থেকে খেলবেন ৩০ নম্বর জার্সিতে। প্রিয় ১০ নম্বর জার্সি ফেলে এসেছেন প্রিয় দল বার্সেলোনায়।

নতুন দল প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

দীর্ঘদিনের দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার যন্ত্রণা মেসিকে পোড়াচ্ছে। তবে এ নিয়ে বিমোহিত যে, বন্ধু নেইমারের সঙ্গে আবারও জুটি বাঁধবেন। পিএসজি সমর্থকরা মেসি-নেইমার যুগলবন্দির নৈপুণ্য দেখার অপেক্ষায়। ফ্রান্সের রাজধানীতে উন্মাদনা বয়ে যাচ্ছে।

এমন উৎসাহ-উদ্দীপনার মাঝেই আলোচনায় এসেছে বার্সায় কী কী ফেলে এলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে বার্সায় থাকলে মেসি আরও কয়টি রেকর্ড জমা করতে পারতেন নিজের ঝুলিতে?

সে হিসাব করতে গেলে তিনটি রেকর্ড চলে আসছে চোখের সামনে, যা অধরা রয়েই গেছে মেসির।

১. পিএসজিতে চলে আসায় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা তারকা রায়ান গিগসের একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও সেটিকে ভাঙা হলো না মেসির।

ম্যানইউর হয়ে রায়ান গিগস জিতেছেন ৩৬ ট্রফি। মেসি জিতেছেন ৩৫টি। পিএসজিতে মেসি যোগ দেওয়ার পর নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড গিগসের নামেই রয়ে গেল। মেসি থেকে গেলেন দ্বিতীয় স্থানে।

২. মাত্র দুটি ম্যাচের জন্য বার্সার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একটি রেকর্ড গড়া হলো না মেসির।  ১৫১টি ম্যাচ খেলে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড জাভির।  যেখানে মেসি খেলেছেন ১৪৯টি। ১৩০ ম্যাচ খেলে আন্দ্রেস ইনিয়েস্তা আছেন তিনে।

৩. লা লিগা শিরোপা ছোঁয়ার রেকর্ডেও পিছিয়ে মেসি। লা লিগায় সর্বোচ্চ ১২ ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় পাবো জেন্তো। ১০টি শিরোপা জিতে মেসির অবস্থান দ্বিতীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com