বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা

হোটেলে থাকছেন মেসি, এক দিনের ভাড়া ২০ লাখ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার

বার্সেলোনায় লিওনেল মেসি নিজের জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। এ জন্য সেখানেই গড়ে তুলেছেন ঘরবাড়ি ও গাড়িসহ সবকিছু। এখন হঠাৎ করে বদলাতে হয়েছে এই শহর। বার্সেলোনার মায়া ত্যাগ করে পিএসজির হয়ে খেলতে নতুন করে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের প্যারিসে।

ক্লাবটির সঙ্গে চুক্তির পর থেকে প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে থাকছেন মেসি। পিএসজি তাকে নতুন বাড়ি খুঁজে না দেওয়ার পর্যন্ত হোটেলেই থাকার কথা আর্জেন্টাইন তারকার। এই হোটেলটিতে থেকেছেন অনেক বিখ্যাত ব্যক্তিও। ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমিয়ে শুরুর দিকে ছিলেন মেসির বন্ধু নেইমার জুনিয়রও।

রয়্যাল মনচিআও হোটেলে থাকতে অবশ্য খরচ করতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থও। দৈনিক এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকার অঙ্কে ২০ লাখ (১৯ লাখ ৯৩ হাজার ৬৪৩ টাকা)।

মেসির জন্য আরও একটি সুযোগ রাখছেন তারই সতীর্থ কেলোয়ার সার্জিও রামোস। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন জানিয়েছেন, এক সময়ের প্রতিদ্বন্দ্বী মেসিকে তিনি নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

হুয়ান ইরিগোয়েন জানান, আগের শত্রুতা ভুলে মেসিকে রামোস আমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে থাকতে। তিনি বলেছেন, ‘তুমি যদি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, চাইলে আমার বাসায় থাকতে পারো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com