শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৫৬ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর গতকাল বৃহস্পতিবার মারা গিয়েছিল ১৬ জন।

আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন ও নেত্রকোণা ও পাবনার একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সমদরের সুখ রঞ্জন (৬৫), আকুয়ার আব্দুল সালাম (৭৫), মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়ার হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুরের আয়েশা (৬৫) ও পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।

এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০জনের মধ্যে ময়মনসিংহের ৯ জন, গাজীপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের মফিজুল  ইসলাম (৬০), হাসিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের সোহরাব (৮০) ও রানুজা আক্তার (৫০), ধোবাউরার মমেনা (৪০), ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০), তারাকান্দার ইসরাফিল (৫৫), ভালুকার শাহনাজ জামান (৪৫), গোরীপুরের হজরত আলি (৫৪) ও গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com