বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজেকে খুন করতে চাইছেন রোনালদো!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার

শিরোনাম দেখে যে কেউই হকচকিয়ে যেতে পারেন। ফুটবল বিশ্বের অন্যতম সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে কেনই বা খুন করতে চাইবেন। অর্থ, সম্পদ, আমেজ কি নেই তার। জুভেন্টাসের এই তারকাকে নিয়ে এমনই এক মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। তার মতে, পিএসজির বর্তমান দলে মেসি, নেইমারদের ভিড়ে যোগ দিতে না পারার আক্ষেপে রোনালদো নিজেকে খুন করতে চাইছে। যদিও কথাটা মজার ছলেই বলে ফেললেন রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ হয়ে খেলা দি মারিয়া।

বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। নিজের স্বদেশীর সঙ্গে একই ক্লাবে খেলার আগ্রহ অনেকদিন থেকেই ছিল দি মারিয়ার। অবশেষে মেসি আসায় সেই স্বপ্ন পূরণ হতে চলছে। তাতেই বেজায় খুশি দি মারিয়া। কথা বলেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

দি মারিয়া বলেন, ‘সত্যি বলতে ওর (মেসি) সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌঁড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর অন্যথা হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।’

পিএসজির বর্তমান স্কোয়াড চোখে পড়ার মতো। নেইমার, কিলিয়ান এমবাপে, দি মারিয়া, মার্কো ভেরাত্তিদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রিয়াল তারকা সের্হিও রামোস, আশরাফ হাকিমি এবং ইতালির ইউরোজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এমন একটা স্কোয়াডে না থাকা রোনালদোকে নিয়ে মজা করে দি মারিয়া বলেন, ‘ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সবসময় এমন ঘটে না আর দারুণ খেলোয়াড়েরা সবসময় সেরাদের সঙ্গেই থাকতে চায়। ক্রিস্টিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা (পিএসজি) মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com