শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালে আরো ১০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৬৭ বার

প্রাণঘাতি করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনা সংক্রমণে চারজন ও করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে আবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও চুয়াডাঙ্গার একজন।

রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন।

দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৪২ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com