রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিলে খালাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার

রাজধানীর সবুজবাগে ২০০৩ সালে ওলিউল্লাহ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।  খালাসপ্রাপ্ত মকবুল হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনার বাসিন্দা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের দীর্ঘ শুনানি করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।  আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা। আসামি মকবুল হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে।  কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন।  ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন খুন হন।  এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুলকে গ্রেফতার করা হয়। ২০০৬ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ডে রায় ঘোষণা করেন।  এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।  পাশাপাশি মকবুল হোসেন খালাস চেয়ে আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১২ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।  পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানিয়েছিলেন মকবুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com