রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হেফাজত নেতা আফেন্দীর ৬ মামলায় জামিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার পৃথক ছয় মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর (৫০) জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ জামিনের আদেশ দেন।

এদিন আসামি মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে তার আইনজীবী আরাফাত মোস্তফা জামিন চেয়ে শুনানি করেন। এর আগে গত ১১ আগস্ট পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করেন ডিবি পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com