বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দল আসার আগেই ঢাকায় দুই কিউই ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২০২ বার

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৪ তারিখ তাদের ঢাকা সফরে আসার কথা থাকলেও তার চার দিন আগেই চলে এসেছে দুই কিউই ক্রিকেটার। ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলে সরাসরি ঢাকায় এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন।

আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান দুজন। বর্তমানে তারা দুজনই টিম হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন। দ্য হানড্রেড টুর্নামেন্টে গ্র্যান্ডহোম খেলেছিলেন সাউদার্ন ব্রেভ দলের হয়ে। ৫ ইনিংসে ১৬ রান করা এই অলরাউন্ডার ষষ্ঠ ম্যাচে করেন ৪০ রান। চার ইনিংসে বল করলেও একটি উইকেটও পাননি তিনি।

অন্যদিকে, তার সতীর্থ ওপেনার ফিন অ্যালেন বার্মিংহাম ফোনিক্সের হয়ে ৮ ইনিংসে ১৬৫ রান করেন, তার গড় ২০.৬২। স্ট্রাইক রেট ছিল ১৫০।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com